রেপাটরি কি?
👉 রেপার্টরির সংক্ষিপ্ত আলোচনা -
রেকর্টারি হলো হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর লক্ষণসমষ্টি (Totality of Symptoms) বিশ্লেষণ করে সম্ভাব্য উপযুক্ত ঔষধ খুঁজে বের করার একটি সূচিবদ্ধ গ্রন্থ/সফটওয়্যারভিত্তিক পদ্ধতি।
সহজ ভাষায়—Materia Medica-তে আমরা ওষুধের লক্ষণ পড়ি, আর Repertory-তে রোগীর লক্ষণ অনুযায়ী কোন কোন ওষুধের সঙ্গে সেই লক্ষণগুলো মেলে তা খুঁজে বের করি।
👉রেকর্টারির প্রধান কাজ
রোগীর লক্ষণগুলোকে সাধারণত Rubric-এ রূপান্তর করে বিভিন্ন ওষুধের সঙ্গে মিলিয়ে দেখা হয়।
উদাহরণ:
রোগীর—
মাথাব্যথা
ডান পাশে বেশি
নড়াচড়ায় বাড়ে
ঠান্ডা লাগলে বাড়ে
চাপ দিলে আরাম
এগুলোকে উপযুক্ত Rubric হিসেবে নির্বাচন করে Repertory-তে Search করলে কোন কোন ঔষধ এসব লক্ষণের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ তা বের করা যায়।
👉গুরুত্বপূর্ণ কয়েকটি Repertory
Kent's Repertory
Boericke's Repertory
Synthesis Repertory
Complete Repertory
Boger-Boenninghausen's Repertory
Phatak's Repertory
👉Repertorization কী?
রোগীর নির্বাচিত Rubric-গুলোকে Repertory-তে নিয়ে বিভিন্ন ঔষধের কভারেজ ও গ্রেড তুলনা করে সম্ভাব্য ঔষধের তালিকা তৈরি করাকে Repertorization বলা হয়।

0 মন্তব্যসমূহ