অঙ্গমর্দন - অর্গানন অব মেডিসিন, তৃতীয় বর্ষ - অষ্টাদশ অধ্যায়

অর্গানন অব মেডিসিন (তৃতীয় বর্ষ)
অষ্টাদশ অধ্যায়
অঙ্গমর্দন (২৯০)





অনুচ্ছেদ নং- ২৯০

অনেক সময় দেখা যায় রোগ হতে আরোগ্য লাভ করার পরেও কোন কোন লোক চিররোগে আক্রান্ত হয়ে অকর্মন্য হয়ে পড়ে এবং শারীরিক পুষ্টির অভাবে শীর্ণতা, পরিপাক ক্রিয়ার গোলযোগ নিদ্রাহীনতা প্রভৃতি উপসর্গে ভুগতে থাকে। ইহার ফলে তাদের পুনরায় স্বাস্থ্য লাভ আর হয় না। তবে কোন কোন ক্ষেত্রে দেখা যায় কোন উপযুক্ত ট্রেনিং প্রাপ্ত (ফিজিওথেরাপিষ্ট) লোকের দ্বারা শরীর মর্দন করলে অনেক সময় এই সব রোগ উপসর্গ দুর হয় এবং স্বাস্থ্য পুনরায় লাভ করে। এই শরীর মর্দন বিষয়টি ও ইহার অন্তর্গত। হাত-পা, বুক, পিঠের, মাংস, পেশীগুলোকে পৃথকভাবে ধরে এবং পরিমিত চাপ দিয়ে মর্দন করতে থাকলে জীবনীশক্তি জাগ্রত হয়ে ওঠে। মাংস পেশী রক্ত ও রসবাহী শিরাসমূহে তা সঞ্চালিত হয় এবং তাদের স্বাভাবিক শক্তি ফিরিয়ে আনে। সন্মোহন প্রভাবেই এই প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য। রোগীরা তখনও অত্যন্ত অসহিষ্ণু থাকলে ইহার অতিরিক্ত প্রয়োগ করা ঠিক হবে না।


১। প্রশ্ন: অঙ্গমর্দন বলতে কি বুঝ?
অঙ্গমর্দন (Massage) এর সংজ্ঞা:
সুস্থ জীবনী শক্তি সম্পন্ন বলিষ্ট, সৎ ব্যক্তি দ্বারা কোন শীর্ণ, পরিপাক শক্তি দুর্বল, নিদ্রাহীনতায় ভোগে থাকে এমন ব্যক্তির হাত-পা, বক্ষ ও পৃষ্ঠের মাংশপেশীসমূহকে মুষ্টি মধ্যে নিয়ে অল্প অল্প চাপ প্রয়োগ ও মর্দন করতে থাকলে জীবনী শক্তি উদ্দেপিত হয়ে পেশী, রক্তনালী ও লসিকা নালী সতেজ ও পুর্নজীবিত হয়, তাকে অঙ্গমর্দন বলে।
 

২। প্রশ্নঃ অঙ্গমর্দন সম্বন্ধে ডাঃ হ্যানিম্যানের মতামত কি?
অঙ্গমর্দন (Massage) সম্বন্ধে ডাঃ হ্যানিম্যানের মতামত:
ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান "অর্গানন অব মেডিসিন” গ্রন্থের ২৯০নং অনুচ্ছেদে অঙ্গমর্দন (Massage) সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
ডাঃ হ্যানিম্যানের মতে, এমন অনেক লোক আছে যারা রোগ হতে আরোগ্য লাভ করার পরেও বা চিররোগে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে।
পড়ে ফলে শারীরিক পুষ্টির অভাবে শীর্ণতা, হজম শক্তি দুবলতা, নিদ্রাহীনতা প্রভৃতি উপসর্গে ভুগতে থাকে। এর ফলে তাদের স্বাস্থ্য সঠিকভাবে পূর্নগঠিত হয় না। তখন যদি কোন সুস্থ জীবনী শক্তি সম্পন্ন বলিষ্ট, সৎ ব্যক্তি দ্বারা শরীর মর্দন করলে অনেক সময় এসব রোগের উপসর্গ দূর হয়ে স্বাস্থ্য পুনরায় লাভ করে। আক্রান্ত ব্যক্তির হাত-পা, বুক, পিঠের, মাংসপেশীসমূহকে পৃথকভাবে ধরে এবং পরিমিত চাপ দিয়ে মর্দন করতে থাকলে জীবনীশক্তি জাগ্রত হয়ে উঠে। মাংসপেশী, রক্ত ও লসিকাবাহী নালীসমূহে তা সঞ্চালিত হয় এবং তাদের স্বাভাবিক শক্তি ফিরিয়ে আনে। অঙ্গমর্দন পজেটিভ মেসমেরিজসের অন্তর্ভূক্ত। রোগীরা তখনও অত্যন্ত অসহিষ্ণু ও দুর্বল থাকলে ইহার অতিরিক্ত প্রয়োগ করা অনুচিত।


৩। প্রশ্নঃ অঙ্গমর্দনে (অঙ্গদলনে) কোন ধরনের রোগীর উপকার হয়? ১৬ অঙ্গমর্দনে নিম্নলিখিত প্রকার রোগীর উপকার হয়:
যে সকল রোগী ধীরে ধীরে স্বাস্থ্য লাভ করছে কিন্তু শীর্ণ, পরিপাক শক্তি দুর্বল, নিদ্রাহীনতায় ভোগে তাদের ক্ষেত্রে অঙ্গমর্দনে জীবনীশক্তিকে সতেজ করে রোগীকে সবল করা হয়। রোগী তাঁর ভগ্নস্বাস্থ্য ফিরে পায়।










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ