অর্গানন অব মেডিসিন (তৃতীয় বর্ষ)
একাদশ অধ্যায়
প্রিয় ঔষধ অতিরিক্ত প্রয়োগের প্রবণতা (২৫৭-২৫৮)
অনুচ্ছেদ নং- ২৫৭
যে সকল ঔষধ ব্যবহার করে ঘটনাক্রমে ভাল ফল পাওয়া গেছে এবং অনেক ক্ষেত্রে সেগুলোর দ্বারা সাফল্য অর্জন হয়েছে প্রকৃত চিকিৎসা বিজ্ঞানী সেই ঔষধসমূহের প্রতি পক্ষপাতিত্ব করার আসক্তিকে সযত্মে পরিহার করতে হবে, এরূপ চিন্তা তার থাকতে হবে। কারণ তা হলে অপেক্ষাকৃত বিরল ঔষধসমূহ উপেক্ষিত হবে। কিন্তু বিশেষত সেগুলো সদৃশ লক্ষণানুসারে অধিকতর উপযোগী কাজেই অধিকতর উপযোগী ও উপকারী হতে পারে।
অনুচ্ছেদ নং- ২৫৮
অধিকন্তু প্রকৃত স্বাস্থ্যরক্ষক ভুল নির্বাচনের জন্য অর্থাৎ নিজের দোষে যে সকল ঔষধ প্রয়োগ করে সুফল লাভে বঞ্চিত হয়েছেন সেই ঔষধের প্রতি সন্দেহপূর্ণ দুর্বলতার বশবর্তী হয়ে বা অন্য কোন কারণে পূর্বেকার রোগীর ক্ষেত্রে অসদৃশ ছিল বলেই কার্যকরী হয় নাই অতএব সেগুলোকে পরিত্যাগ করবেন না। প্রতিটি রোগীর নির্দেশক লক্ষণের সাদৃশ্য অনুসারে যে ঔষধ সর্বাপেক্ষা বেশী উপযোগী সেই ঔষধই কেবল নির্বাচন যোগ্য। এরূপ গুরুত্বপূর্ণ নির্বাচনে কোন তুচ্ছ সংস্কারে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়।
১। প্রশ্নঃ প্রিয় ঔষধ ব্যবহারের প্রতি অতিরিক্ত প্রবণতা সম্পর্কে বর্ণনা কর।
প্রিয় ঔষধ ব্যবহারের প্রতি অতিরিক্ত প্রবণতা সম্পর্কে বর্ণনা:
ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান "অর্গানন অব মেডিসিন” গ্রন্থের ২৫৭-২৫৮ নং অনুচ্ছেদে প্রিয় ঔষধ ব্যবহারের প্রতি অতিরিক্ত প্রবণতা সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
প্রকৃত চিকিৎসক কোন রিমেডিকে বরং প্রায়ই নির্দেশিত হতে দেখে এবং উত্তম ফলের সাথে তাদের প্রয়োগের সুযোগ পেয়ে সেগুলোকে প্রিয় পাত্র হিসাবে গ্রহন করা থেকে যত্নশীল হবেন।
অন্যথায়, অপেক্ষাকৃত বিরল ব্যবহৃত রেমিডিগুলো, যা হোমিওপ্যাথিক ভাবে অধিকতর উপযুক্ত এবং তার জন্য অধিকতর উপকারী হতে, পারতো, সেগুলো প্রায়শঃই অবহেলিত হবে।
অধিকিন্তু প্রকৃত স্বাস্থ্যরক্ষক ভুল নির্বাচনের জন্য অর্থাৎ নিজের দোষে যে সকল ঔষধ প্রয়োগ করে সুফল লাভে বঞ্চিত হয়েছেন সেই ঔষধের প্রতি সন্দেহপূর্ণ দুর্বলতার বশবর্তী হয়ে বা অন্য কোন
কারণে পূর্বেকার রোগীর ক্ষেত্রে অসদৃশ ছিল বলেই কার্যকরী হয় নাই অতএব সেগুলোকে পরিত্যাগ করবেন না। প্রতিটি রোগীর নির্দেশক লক্ষণের সাদৃশ্য অনুসারে যে ঔষধ সর্বাপেক্ষা বেশী উপযোগী সেই ঔষধই কেবল নির্বাচন যোগ্য। এরূপ গুরুত্বপূর্ণ নির্বাচনে কোন তুচ্ছ সংস্কারে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়।
২। প্রশ্ন: কোন ঔষধের প্রতি অযথা আসক্তি বর্জনীয় কেন? ১১ কোন ঔষধের প্রতি অযথা আসক্তি বর্জনীয় কারণ:
ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান "অর্গানন অব মেডিসিন” গ্রন্থের ২৫৭নং অনুচ্ছেদে হোমিওপ্যাথি চিকিৎসায় কোন ঔষধের প্রতি অযথা আসক্তি বর্জনীয় সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
তাঁর মতে, যে সকল ঔষধ ব্যবহার করে ঘটনাক্রমে ভাল ফল পাওয়া গেছে এবং অনেকক্ষেত্রে সেগুলোর দ্বারা সাফল্য অর্জন হয়েছে প্রকৃত চিকিৎসা বিজ্ঞানী সে ঔষধ সমূহের প্রতি পক্ষপাতিত্ব করার আসক্তিকে সযত্মে পরিহার করতে হবে এরূপ চিন্তা তার থাকতে হবে। কারণ কোন একটি ঔষধের প্রতি আসক্তি থাকায় কোন কোন ক্ষেত্রে আসক্তিকৃত ঔষধ হতে অপেক্ষাকৃত বিরল ও অধিকতর সাদৃশ্য ও উপযোগী ঔষধসমূহ উপেক্ষিত হয়। কিন্তু বিশেষতঃ সেগুলো সদৃশ লক্ষণানুসারে অধিকতর উপযোগী কাজেই উপকারী হতে পারে।
অতএব, ডাঃ হ্যানিম্যানের মতে আর্দশ আরোগ্য করতে হলে কোন ঔষধের প্রতি অধিক আসক্তি বর্জন করতে হবে।
৩। প্রশ্ন: কোন ঔষধের অযথা অবহেলা বর্জনীয় কেন?
কোন ঔষধের অযথা অবহেলা বর্জনীয় এর কারণ:
ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান "অর্গানন অব মেডিসিন” গ্রন্থের ২৫৮ নং অনুচ্ছেদে কোন ঔষধের অযথা অবহেলা বর্জনীয় এর কারণ সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
অধিকন্তু প্রকৃত স্বাস্থ্যরক্ষক ভুল নির্বাচনের জন্য অর্থাৎ নিজের দোষে যে সকল ঔষধ প্রয়োগ করে সুফল লাভে বঞ্চিত হয়েছেন সেই ঔষধের প্রতি সন্দেহপূর্ণ দুর্বলতার বশবর্তী হয়ে বা অন্য কোন কারণে পূর্বেকার রোগীর ক্ষেত্রে অসদৃশ ছিল বলেই কার্যকরী হয় নাই অতএব সেগুলোকে পরিত্যাগ করবেন না। প্রতিটি রোগীর নির্দেশক লক্ষণের সাদৃশ্য অনুসারে যে ঔষধ সর্বাপেক্ষা বেশী উপযোগী সেই ঔষধই কেবল নির্বাচন যোগ্য। এরূপ গুরুত্বপূর্ণ নির্বাচনে কোন তুচ্ছ সংস্কারে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়।
৪। প্রশ্ন: ভেষজ ও ঔষধের মধ্যে পার্থক্য দেখাও।
ভেষজ ও ঔষধের মধ্যে পার্থক্য:
ভেষজ
১। ভেষজ পদার্থ হচ্ছে ঔষধ তৈরির মূল উপাদান।
২। ভেষজ রোগ উৎপাদন করতে পারে কিন্তু রোগ আরোগ্য করতে পারে না।
৩। ইহা স্থুল মাত্রায় প্রয়োগ করলে দেহে রোগ সৃষ্টি হয়।
৪। অনেক ভেষজ আমরা খাদ্য হিসাবে গ্রহন করি। যেমন-পেয়াজ, রসুন, আদা ইত্যাদি।
ঔষধ
১। বিজ্ঞান সম্মত উপায়ে ফার্মাকোপিয়ার নির্দিষ্ট প্রক্রিয়া বা ফর্মূলা অনুযায়ী ভেষজ পদার্থ হতে প্রস্তুতকৃত বস্তুকে ঔষধ বলে।
২। ইহা রোগ উৎপাদন ও আরোগ্যকর উভয় ক্ষমতা আছে।
৩। ইহা সূক্ষ্মমাত্রায় প্রয়োগে রোগ আরোগ্য হয়।
৪। ঔষধ শুধুমাত্র দেহের জীবনীশক্তির বিশৃংখলা হেতু দেহ ও মনে প্রকাশিত লক্ষণে সদৃশভাবে ব্যবহৃত হয়।
0 মন্তব্যসমূহ