ধমনীর রোগ - DISEASE OF ARTERIES
করোনারি ধমনীর পীড়া
DISEASES OF CORONARY ARTERIES
সংজ্ঞা:- করোনারি ধমনীর পীড়া রক্ত সংবহন ক্রিয়াকে বিঘ্নিত করে এবং তার ফলে শরীরে প্রয়োজনীয় রক্ত সরবরাহ হতে পারে না, তখন রোগীর মধ্যে রোগ লক্ষণ প্রকাশ করে।
কারণ:- (i) করোনারি ধমনীর অবরোধ ছাড়াও অন্যান্য কারণে করোনারি বাহিত রক্ত সরবরাহ বিঘ্নিত হতে পারে এবং নানাবিধ উৎকট রোগের সৃষ্টি হতে পারে। হৃদযন্ত্রের আভ্যন্তরীণ কলায় বা তার সংশ্লিষ্ট মাংসপেশীর ক্ষয়। করোনারি ধমনীর বাহ্যিক ও আভ্যন্তরীণ কলায় বা মাংসপেশী খণ্ডে পচন ক্রিয়া।
লক্ষণ:- (ⅰ) রক্তক্ষয়জনিত রোগ, শক, রক্তচাপের অবনতি। (ii) হৃদক্রিয়ার
ব্যর্থতা, শ্বাসকষ্ট, ফুসফুসের পীড়া। (iii) হৃদযন্ত্রের রক্ত সঞ্চালন অভাবজনিত বিভিন্ন রোগ, রক্তে শ্বেত কণিকার বৃদ্ধি, রক্তহীনতা।
হোমিওপ্যাথিক চিকিৎসা
এপিস মেল -
দেহের বিভিন্ন অংশ ফুলে ওঠে, শোথভাব।
হুল ফোটানো জ্বালা ও বেদনা। সংকোচন ভাব।
মনে হয় শরীরের মধ্যে কোনও কিছু ছিঁড়ে গেছে।
অক্ষিপুট স্ফীত, লালবর্ণ, শোথযুক্ত, ঝুলে পড়ে।
ক্যাকটাস গ্র্যান্ডি ফ্লোরাস-
হৃৎপিণ্ড ও ধমনীর উপর বিশেষ কাজ।
দ্রুত রক্ত জমাট বাঁধার প্রবণতা।
নাড়ী পাওয়া যায় না, রোগী হাঁপাতে থাকে।
মনে হয় মাথার শীর্ষদেশে ভার চাপান আছে।
ক্যালকেরিয়া আর্স-
সামান্য উত্তেজনায় বুক ধড়ফড় করে।
হৃৎপিণ্ডের দুর্বলতা, তৎসহ শ্বাসকষ্ট, শীত ভাব।
রোগীর রক্তে RBC-র অভাব, মাথা ঘোরে।
মাথার ব্যথিত পার্শ্বে শুলে উপ উপশম বোধ।
ল্যাট্রোডেক্টাস ম্যাকটানস -
হৃপৃষ্ঠদেশেই এই ঔষধটির ক্রিয়া।
বক্ষপেশীর সংকোচন, সংকোচন ভাব কাঁধ এবং
পৃষ্ঠদেশ পর্যন্ত বিস্তৃত।
রক্ত জমাট বাঁধার ভাব দূর করে। মাথায় যন্ত্রণা, শ্বাসকষ্ট।
হৃৎপিণ্ডে প্রবল বেদনা , হৃদপিণ্ডের বেদনা বগল পর্যন্ত।
অন্যান্য প্রয়োজনীয় ঔষধ :- ওপিয়াম 30, ল্যাকেসিস 200, ত্রুটিগাস Q.
বায়োকেমিক ঔষধ :- কেলিমিউর 6x,12x: ফাইব্রিন নামক পদার্থ শরীরের বিভিন্ন পথ দিয়ে নির্গত হলে বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে থাকে। যদি ফুসফুস দিয়ে হয় তবে নিউমোনিয়া, ব্রংকাইটিস। যদি নাক দিয়ে হয় তবে সর্দি জাতীয় লক্ষণে ঔষধটি উপকারী। রক্ত সঞ্চালন ক্ষেত্রেও ঔষধটি উপকারী। বুকে অধিক পরিমাণে রক্ত জমাট বা সঞ্চিত হয়ে হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হবার উপক্রম। হৃৎপিণ্ডে অধিক মাত্রায় রক্ত সঞ্চিত হয়ে অতিরিক্ত হৃদস্পন্দন। হৃদপিণ্ডের আবরণ ঝিল্লীর প্রদাহ। হৃৎপিণ্ড বা রক্তবহা ধমনীর মধ্যে রক্ত জমে থাকা। হহৃৎপিণ্ডের দুর্বলতা হেতু শোথ রোগ ইত্যাদি রোগে উপকারী। ২/৩ গ্রেন মাত্রায় দিনে ৪ বার।
পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা:- অধিক পরিমাণ তেল, ঘি, চর্বিযুক্ত খাদ্য বর্জন। হালকা পুষ্টিকর খাদ্য, তরল জাতীয় খাদ্য, ফলের রস ইত্যাদি পথ্য হিসাবে দেওয়া যায়। দুধ বিশেষ প্রয়োজন তৎসহ নিয়মিত জীবনযাবন। দুশ্চিন্তা, দুর্ভাব, অধিক ক্রোধ, অধিক পরিশ্রম, অধিক স্ত্রী সহবাস, মদ্যপান বর্জন।

0 মন্তব্যসমূহ