ধমনীর রোগ - DISEASE OF ARTERIES
মহাধমনীর সংকোচন
CONSTRICTION OF AORTA
সংজ্ঞা (Definition) :- মহাধমনীর স্বাভাবিক ছিদ্রের আয়তন যদি কমে যায় তবে রক্ত সঞ্চালন পদ্ধতির ক্ষেত্রে নানা প্রকার উৎকট উপসর্গ দেখা যায়। মহাধমনীর মাধ্যমেই বিশুদ্ধ রক্ত সারা মানব দেহে সরবরাহ হয়ে থাকে। কোনও কারণে যদি মহাধমনীর সংকোচন ঘটে তবে নানা প্রকার উপসর্গের সৃষ্টি হয়।
CARDIAC DISEASES
কারণ:-
(i) যদি কোনও কারণে মহাধমনীর সংকোচন ঘটে তবে রক্তের প্রক্ষেপণ পরিমাণ এবং করোনারির রক্ত প্রবাহ কমে যায়। এতে বাম নিলয়ের বিবৃদ্ধি ঘটে।
(ii) মাইট্রাল ভালভের বিকৃতি ঘটলে।
(iii) কোনও কারণবশত মহাধমনীর প্রদাহ হলে।
iv) রোগী বাত জ্বরে আক্রান্ত হলে।
(v) আঘাত, সংক্রমণ জনিত কারণে হৃদযন্ত্রের আবরণ কলায় প্রদাহ হলে।
(vi) রক্তচাপ বৃদ্ধি এবং সংবহন ক্ষেত্রে নানা ত্রুটি। অনেক সময় বাম নিলয়ের বৃদ্ধির জন্য হৃদযন্ত্রের শীর্ষকোণ নীচে বামদিকে সরে আসে এবং আঘাত খুব প্রচণ্ড মনে হয়।
লক্ষণ :-
(i) ডায়াস্টলের রক্তচাপ কমে যায় এবং সিস্টলের সঙ্গে অস্বাভাবিক পার্থক্য ঘটে।
(ii) স্টার্নামের বাম দিকেসার সার ধ্বনি শোনা যায়।
(iii) বাম নিলয়ের অতিরিক্ত বিবৃদ্ধির জন্য হৃদযন্ত্রের শীর্ষকোণে প্রবল হৃদ আঘাত এবং সেই জায়গায় কম্পনের ভাব দেখা যায়।
(iv) রোগীকে সামনের দিকে ঝুঁকে নিঃশ্বাস ত্যাগ করালে ডায়াস্টলের ঘড় ঘড় ধ্বনি শোনা যায়।
(v) সিস্টলের কর্কশ ধ্বনি স্টার্নামের ডানদিকের উপর থেকে গলার ক্যারোটিড ধমনীর নীচে সম্প্রসারিত হয় এবং মহাধমনীর হৃদঘাত শব্দ অতি অস্পষ্টভাবে শোনা যায় এবং এই অস্পষ্ট ধ্বনি একেবারে বিলুপ্ত হয়ে যায়।
(vi) সিস্টোলের রক্তচাপ নেমে যায় এবং ডায়াস্টলের সঙ্গে অস্বাভাবিক পার্থক্য ঘটে।
হোমিওপ্যাথিক চিকিৎসা ও লক্ষণ:-
আর্সেনিক এলবাম:- হৃৎস্পন্দন, হৃদবেদনা, শ্বাসকষ্ট, দুর্বলতা। ধূমপায়ী ও তামাকপাতা চর্বণকারীদের হৃদরোগ। প্রাতঃকালে নাড়ী অপেক্ষাকৃত দ্রুত, হৃৎপিণ্ডের প্রসারণ। হৃদশূল, হৃৎপিণ্ডের মেদাপকর্ষ, জ্বালাপোড়া, হাত-পায়ের কম্পন।
অরাম মেট:- অন্তরে আত্মহত্যার প্রবল ইচ্ছা। হৃৎপিণ্ডের ক্রিয়া ২/৩ সেকেণ্ড বন্ধ থাকে। বুকের ধড়ফড়ানি, নাড়ী দ্রুত, অনিয়মিত। হৃৎপিণ্ডের বিবৃদ্ধি, উচ্চ রক্তচাপ, ভালভের রোগ।
ক্রোটেলাস হরিডাস:- হৃদক্রিয়া দুর্বল, নাড়ী কম্পন, বুক ধরফড়ানি। কাশির সঙ্গে রক্ত, হাত দুটি কাঁপে। নিম্নাঙ্গের অসাড়তা। ডান অঙ্গের পক্ষাঘাত। রক্তাক্ত ঘর্ম, ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে।
ভ্যানাডিয়াম:- রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে। ক্ষয়কর রোগে উপকারী। জীবাণুনাশক কোষসমূহের বৃদ্ধি সাধন করে। হৃৎপিণ্ডের মেদ সঞ্চয়, মস্তিষ্ক ও যকৃতের ধমনীর মেদ সঞ্চয় দৃঢ় করে। মনে হয় ধমনীর মধ্যে রক্ত সংকুলান হচ্ছে না।
অন্যান্য প্রয়োজনীয় ঔষধ (Other Important Q, গ্লোনইন 6/30, ওপিয়াম Feni District | October 7, 2026 at 10:35 PM ফসফরাস 30, সিকলিকর 30। লক্ষণানুসারে যথাযথ প্রয়োগ করলে ফল পাওয়া Important Remedies):-এন্টিমটার্ট 3x, কলচিকাম 6,
বায়োকেমিক ঔষধ (Biochemic medicines) :-
রক্তবহা নাড়ী ও শিরা প্রদাহের উপযোগী। হৃৎপিণ্ড ও হৃদপিণ্ডের আবরণীর প্রদাহ। হৃদপিণ্ডের বেদনা কখনও বাম দিকে, কখনও ডানদিকে এবং মেরুদণ্ড পর্যন্ত বিস্তৃত। ফেরাম ফস 6x,২/৩ গ্রেন মাত্রায় ঈষদুষ্ণ জলসহ দিনে চার বার সেব্য।
পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা (Diet and management):- হালকা পুষ্টিকর খাদ্য, ফলের রস, হালকা মশলার সুপ, টেংরির জুস।

0 মন্তব্যসমূহ